রাজনীতি

রাজনীতিবিদরা সবাই অসুস্থ: এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ

দেশে এখন অসুস্থ রাজনীতি চলছে আর রাজনীতিবিদরা সবাই অসুস্থ—এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

চলমান রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে শনিবার বিকালে রাজধানীর ভাটারায় জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, দেশে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে রাজনীতিবিদদের চিকিৎসার প্রয়োজন। সেইসঙ্গে সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসা প্রয়োজন

চলমান সংকটে উদ্বেগ প্রকাশ করে তিনি আরো বলেন, জনগণের জন্য নয় সবাই আজ ক্ষমতার রাজনীতিতে ব্যস্ত। দেশ অসুস্থ রাজনীতির শিকার।

মানুষের নিরপত্তা দিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে নাশকতাকারীদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান এরশাদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ