রাজনীতি

খোলা হয়নি গুলশান কার্যালয় গেট, ফিরে গেলেন শেখ হাসিনা

গুলশান কার্যালয়
গুলশান কার্যালয়

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে গুলশানে কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থানের পর ফিরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কার্যালয়ের গেট না খোলায় প্রায় ৫ মিনিট অবস্থান করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে কাউকে গিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা যায়নি।

আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ডা. দীপু মনি, স্বরাস্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ অন্য নেতারা এর আগেই খালেদা জিয়ার কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার পর তার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, সব প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তার কার্যালয়ে নিজে গিয়ে সমবেদনা জানাতে চেয়েছিলেন। তবে তাকে ঢুকতে না দিয়ে কোনো শিষ্টাচার দেখায়নি বিএনপি, ভাল আচরণও করা হয়নি।

এর আগে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সাংবাদিকদের বলেন, ইনজেকশন নিয়ে ঘুমে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবেদনা জানানোর জন্য আসার কথা থাকলেও তার কার্যালয় জানানো হয়েছে এ কথা।

খালেদা জিয়ার ঘুম ভাঙলেই সময় বের করে দুই পক্ষ যোগাযোগ করে সময় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ