রাজনীতি

অবরোধের মধ্যেই চলছে ৩৬ ঘণ্টার হরতাল

হরতাল
হরতাল

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সরকারের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে এনে লাগাতার অবরোধের মধ্যেই রোববার ভোর ৬টা থেকে দেশজুড়ে ৩৬ ঘণ্টার হরতাল পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

হরতালের প্রথমদিন সকালে নওগাঁয় পার্কিং করা টিআর ট্রাভেলস ও ডিপজল এন্টারপ্রাইজ নামের দুটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর ৪টার দিকে নওগাঁ শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব থেকে পার্কিং করা ঢাকাগামী দূরপাল্লার টিআর ট্রাভেলস ও ডিপজল এন্টারপ্রাইজ বাসে পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে টিআর ট্রাভেলস সম্পূর্ণভাবে এবং ডিপজল এন্টারপ্রাইজ আংশিকভাবে ভুস্মিভূত হয়।

ঘটনার পর নওগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ মো. জাকিরুল ইসলাম জানান, এ নাশকতামূলক কাজের সাথে জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন চলাচল করলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের।

দূরপাল্লার বাস রাজধানী ছেড়ে না গেলেও সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ। যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আর নেতাকর্মী শূন্য বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রয়েছে পুলিশের কড়া নিরাপত্তা। এছাড়া দেশের বিভিন্ন জেলায় এ হরতাল পালন করছে তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ