রাজনীতি

সংলাপের দরজা খালেদা জিয়াই বন্ধ করলেন: আ’লীগ

অবরোধ বিরোধী সমাবেশ
অবরোধ বিরোধী সমাবেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না করে বিএনপি নেত্রী খালেদা জিয়া চরম অসৌজন্যতার পরিচয় দিয়েছেন—এ মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা বলেন, তার এ আচরণে সংলাপ ও সমঝোতার পথ বন্ধ হয়ে গেল। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এ কথা বলেন তারা।

বিএনপি চেয়ারপারসনের এ ধরনের ব্যবহার শিষ্টাচার বর্জিত, অপমান ও ন্যাক্কারজনক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা।

২০ দলের হরতাল ও অবরোধের প্রতিবাদে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিক লীগ।

এতে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন—খালেদা জিয়াকে সান্ত্বনা দিতেই প্রধানমন্ত্রী তার গুলশান কার্যালয়ে গিয়েছিলেন, তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করে বিএনপি নেত্রী চরম অসৌজন্যতার পরিচয় দিয়েছেন।

হানিফ বলেন, ‘ন্যূনতম যদি শিক্ষাবোধ থাকতো, ভদ্রতাবোধ থাকতো, সৌজন্যবোধ থাকতো তাহলে খালেদা জিয়া এ কাজটি করতেন না। গতকালের ব্যবহারটি দিয়ে খালেদা জিয়া আবার প্রমাণ করেছেন উনি এবং ওনার পরিবারবর্গ যারা আছেন তারা চরম বেয়াদবির পরিচয় দিয়েছেন।’

এদিকে, রাজধানীতে তিতুমির কলেজে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না করে সমঝোতা ও সংলাপের দরজাও বন্ধ করে দিয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল আরেকটি সুযোগ এসেছিলো সংলাপ আর সমঝোতার। নিজের ঘরের দরজা বন্ধ করে আপনারা সংলাপের দরজাও বন্ধ করে দিয়েছেন।’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মা হিসেবে বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন। বেগম জিয়া দরজা না খুলে শিষ্টাচার ও সৌজন্য বোধটুকু হারিয়ে ফেলেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া বোমা ফাটিয়ে, মানুষ মেরে ও গাড়ি পুড়িয়ে অগণতান্ত্রিক পথে ক্ষমতায় যেতে চান। বিদেশি প্রভূর ইঙ্গিতে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছেন। বেগম খালেদা জিয়ার বিচার বাংলার মাটিতেই হবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এক সমাবেশে এ কথা বলেন।

বেগম জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুতে দুঃখ প্রকাশ মন্ত্রী বলেন, পেট্রোল বোমায় যে মানুষ মারা যাচ্ছে তার দায় কে নেবে? এর দায় বিএনপি নেত্রী খালেদা জিয়াকেই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, দেশে দোকান পাট ,ও গাড়ি-ঘোড়া চলছে এবং অবোরোধ কেউ মানছে না।

দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রচার সম্পাদক হাছান মাহমুদও প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার দেখা না করার বিষয়ে তীব্র সমালোচনা করেন।

হাছান বলেন, ‘তাদের (বিএনপি) এ আচরণ চরম অসৌজন্যমূলক, শিষ্টাচার বর্হিভূত, অপমানজনক। তাদের এ আচরণে আমরা যেমন বিস্মিত তেমনি সমগ্র দেশবাসী স্তম্ভিত।’

এছাড়া মানববন্ধন ও মিছিল করে হরতাল-অবরোধের প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ