রাজনীতি

আলোচনায় বসুন, না হলে দেশবাসীকে নিয়ে অনশন: বি.চৌধুরী

 বি.চৌধুরী
বি.চৌধুরী

আগামী সাত দিনের মধ্যে দুই নেত্রীকে সংলাপ বা আলোচনায় বসতে হবে— তারা আলোচনায় না বসলে দেশের জনগণকে নিয়ে গণ-অনশন শুরু করবেন বলে জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ-এর সভাপতি বদরুদ্দোজা চৌধুরী।

রোববার রাজধানীর বারিধারায় তার নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বদরুদ্দোজা চৌধুরী বলেন, যেভাবে দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, দুই নেত্রী যা করছেন, তা দেশের জন্য ভালো নয়।

‘দেশের অর্থনীতি ভেঙে যাচ্ছে— জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এমন কোনো আন্দোলন আমরা সমর্থন করি না, যাতে জনগণ কষ্ট পায় এ কথা উল্লেক করে তিনি আরো বলেন, দুই নেত্রীর আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছে যাবো।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাওয়ার ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গেটে তালা থাকাটা যেমন অপরাধ, তেমনি প্রধানমন্ত্রী যাওয়ার পর দরজা খুলে না দেয়াটাও অপরাধ। প্রধানমন্ত্রীকে ঢুকতে দিলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য ভালো হতো।

এ সময় তিনি আরও বলেন, একজন মা তাঁর সন্তান হারিয়েছেন, চিকিৎসক যদি তাঁকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখেন, সে ক্ষেত্রে কারও তাঁর সঙ্গে দেখা করা উচিত না। তিনি বলেন, ‘আমি হলেও বলতাম, দেখা করার দরকার নেই।’

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অধীনে নির্বাচন হতে পারে, বিশ্বের সব দেশেই তাই হয়—তবে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ হতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ