আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে রোববার গুলশান কার্যালয়ে গিয়েছেন রাষ্ট্রদূত, কূটনৈতিকসহ বিভিন্ন দলের নেতারা।
খালেদা জিয়াকে সমবেদনা জানাতে দুপুরে কার্যালয়ে গেলেও তার সঙ্গে দেখা হয়নি সাবেক রাষ্ট্রপতি বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরীর।
কোকোর মৃত্যুতে রাখা শোকবইয়ে সাক্ষর করে বদরুদ্দোজা বলেন, খালেদা জিয়ার শরীর খারাপ, তিনি ঘুমুচ্ছেন।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়াকে হুকুমের আসামি করার ব্যাপারটি হতাশাজনক।
এছাড়া খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তার কার্যালয়ে যান মিসরের রাষ্ট্রদূত, ব্রিটিশ হাইকমিশনার, বিএনপিসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: