টানা অবরোধের মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সরকারের বিরুদ্ধে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে সোমবার ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
এদিকে, রাজধানীতে অভিযান চালিয়ে জামাত, শিবির, বিএনপি ও হিজবুত তাহরীরের ২২ সদস্য এবং দিনাজপুরে ২৮ জনকে আটক করেছে যৌথ বাহিনী। সিলেট ও নাটোরে স্বাভাবিক রয়েছে যান চলাচল।
তবে, হরতাল-অবরোধের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই অটোরিকশা, বাসের পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও সময়মতো না ছাড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।
রাজধানী থেকে দূরপাল্লার বাস ছেড়ে না গেলেও সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ। নাশকতা ঠেকাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: