রাজনীতি

খালেদা নিজেই আলোচনার পথ বন্ধ করেছেন: সুরঞ্জিত

সুরঞ্জিত
সুরঞ্জিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা না করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আলোচনার দরজা বন্ধ করেছেন--এ মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিটিউটে ২০ দলের অবরোধ ও হরতালের নামে সহিংসতার প্রতিবাদে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।

সুরঞ্জিত বলেন, যারা অবরোধের নামে অপরাজনীতির চর্চা করে তাদের সঙ্গে কোনো সমঝোতা নয়।

তিনি বলেন, বিএনপির চেয়ারপারসন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না করে শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবেও বিছিন্ন হয়ে গেছেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আলোচনার দরজা তারা নিজেরাই বন্ধ করেছেন, শুধুই বন্ধই করেন নাই তাতে তালাও লাগিয়ে দিয়েছেন। এ সমস্যার সমাধান আমাদের সরকারকেই করতে হবে এবং এটি কোনো রাজনৈতিক সমস্যা নয় এটি আইনশৃঙ্খলার সমস্যা।’

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির প্রচার সম্পাদক হাছান মাহমুদ, আবারো বিএনপিকে অবরোধের নামে সহিংস রাজনীতির পথ থেকে সরে আসার আহ্বান জানান।

হাছান বলেন, ‘খালেদা জিয়ার ছেলেন মৃত্যুর পর তিনি যে শোকে বিহ্বল হয়েছেন সেই উপলব্ধি থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে এ অবরোধ প্রত্যাহার করবেন বলে আমরা আশা করি।’

এছাড়া ধানমণ্ডিতে সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২০০৪ সালে রাজধানীতে একটি বাসে আগুনের ঘটনায় নিজেদেরকে জড়িয়ে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানান দলের যুগ্ম- সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও কার্যনির্বাহনী সংসদের সদস্য মির্জা আজম।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ