বিএনপিতে ভাঙনের সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপির শাসনামলে কিবরিয়া হত্যাকাণ্ডে সরকারের প্রত্যক্ষ মদদ ছিল— অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে সন্ত্রাসের অভয়ারণ্য বানাতে বিএনপি-জামাত জোট দেশজুড়ে সহিংসতা চালাচ্ছে।
একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ নাশকতার পথ ছেড়ে কর্মসূচি প্রত্যাহার করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান।
তিনি অভিযোগ করে বলেন, রাজনীতির নামে সাধারণ মানুষ হত্যার খেলায় মেতেছে বিএনপি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: