বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধের ২২তম দিনেও রাজধানীসহ সারাদেশে প্রায় স্বাভাবিকই রয়েছে জীবনযাত্রা।
রাজধানীর বাইরে কিছু জায়গায় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জে একটি যাত্রীবাহি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রাম থেকে ৪৭টি ককটেল ও জেহাদি বইসহ এক জামাতকর্মীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
এছাড়া অবরোধে সকাল থেকে স্বাভাবিক দিনের মতোই রাজধানীর প্রায় সব সড়কেই রয়েছে যানবাহনের চাপ। রাজধানীর সঙ্গে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও কমলাপুর থেকে বেশ কিছু ট্রেন বিলম্বে ছেড়ে গেছে। তবে কম সংখ্যায় ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
এদিকে, নাশতকার আশংকায় সারাদেশে বিএনপি জামাতের দুই শতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: