বিএনপি-জামাত আন্দোলনের নামে দেশ নিয়ে খেলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে তিনি এ কথা বলেন।
এ নাশকতা প্রতিরোধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তোফায়েল আহমেদ বলেন, হরতাল-অবরোধের মধ্যেও দেশ সব তৈরি পোশাক কারখানা চালু রয়েছে। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনই বিএনপি জামাত আবার আন্দোলনের নামে নাশকতা শুরু করেছে।
তিনি আরো বলেন, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে খুব শিগগিরই এ নাশকতা বন্ধ করা হবে।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে জিএসপি প্রথা না থাকায় আপাতত এটা পাওয়ার সম্ভাবনা নাই।
তবে এর কারণে রপ্তানিতে কোনো সমস্যা হবে না বলেও জানান তোফায়েল আহমেদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: