বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রিমান্ডের প্রতিবাদে ঢাকাসহ ৯ জেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দল।
ঢাকা ছাড়া অন্য ৮টি জেলা হচ্ছে: গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী ও ময়মনসিংহ।
বুধবার বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এ হরতাল আহ্বান করেন।
উল্লেখ্য, গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষকে হতাহত করাসহ নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা পৃথক দুই মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
আর গাড়ি ভাঙচুরের অভিযোগে পল্টন থানায় দায়ের করা একটি মামলায় মির্জা ফখরুলকে গতকাল ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: