অবরোধের নামে সহিংসতার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিএনপির হরতালের প্রতিবাদে মানববন্ধনে তিনি এ কথা বলেন।
বিএনপির হরতাল-অবরোধ মানুষ প্রত্যাখ্যান করেছে— এ কথা উল্লেখ করে মায়া বলেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।
এ সময় বিএনপির এসব কর্মসূচিকে সন্ত্রাসী কর্মসূচি বলে আখ্যা দেন মহানগর নেতারা।
এর আগে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে হরতালের প্রতিবাদ জানায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। মিছিলকারীরা বিএনপির হরতাল-অবরোধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শ্লোগান দেয়।
পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে আওয়ামী লীগ সর্মথিত বিভিন্ন সংগঠন।