বিএনপির সহিংস আন্দোলন জনগণ মানে না বলে দাবি করেছেন ১৪ দলের নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ১৪ দলের সমাবেশে নেতারা এসব কথা বলেন।
মানুষ পুড়িয়ে আন্দোলন হয় না, এ আন্দোলনের জন্য খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা হবে বলেও মন্তব্য করেন তারা।
বিএনপি অবরোধের নামে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে প্রতিটি নির্বাচনী এলাকায় সমাবেশ করছে ১৪ দল।
সমাবেশে আওয়ামী লীগ নেতা মো. নাসিম ও জাসদ নেতা হাসানুল হক ইন দাবি করেন, বিএনপির সঙ্গে জনগণ নেই—তাদের সঙ্গী এখন সন্ত্রাসী আর রাজাকাররা।
এদিকে, বঙ্গবন্ধু এভিনিউতে এক সমাবেশে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি- জামাত এখন একাকার হয়ে গেছে।
এ সময় তিনি প্রশ্ন তোলেন, এ অবস্থায় কিসের সংলাপ?
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: