রাজনীতি

অবরোধ-হরতাল তুলে না নিলে কঠোর ব্যবস্থা: সুরঞ্জিত

সুরঞ্জিত সেনগুপ্ত
সুরঞ্জিত সেনগুপ্ত

এসএসসি ও সমমানের পরীক্ষাকে সামনে রেখে আগামী ২ দিনের মধ্যে অবরোধ-হরতাল তুলে না নিলে সরকার আরো কঠোর ব্যবস্থা নিবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সহিংসতার মাধ্যমে প্রায় ১৬ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নষ্টের দায়ভার বিএনপিকেই নিতে হবে। চাপ সৃষ্টির মাধ্যমে কখনোই আলোচনা হতে পারে না।

খালেদা জিয়াকে হুঁশিয়ার করে সুরঞ্জিত বলেন, আপনি যদি কোনো সিদ্ধান্ত না নেন তাহলে সরকারও বিকল্প প্রশাসনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

এছাড়া জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যার পাশাপাশি দেশের অর্থনীতিকেও পোড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের এ নেতা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ