আগামী সোমবারের মধ্যে অবরোধ তুলে না নিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারো অবরুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
শুক্রবার ২০ দলীয় জোটের টানা অবরোধ কর্মসূচির নামে সহিংসতার প্রতিবাদে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মহাসমাবেশে এ কথা বলেন তিনি।
পরিষদের আহ্বায়ক ও নৌ পরিবহনমন্ত্রী দেশের শান্তি বজায় রাখতে প্রশাসনকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান।
এসএসসি পরীক্ষার আগে অবরোধ তুলে না নিলে খালেদা জিয়াকে অবরুদ্ধ করা হবে বলেও আল্টিমেটাম দেন তিনি।
আগামীকাল-শনিবার, ৩ ও ৫ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসুচি পালন করবে সমন্বয় পরিষদ। ৭ ফেব্রুয়ারি ঢাকায় হবে সংগঠনের প্রতিনিধিদের জাতীয় কনভেনশন বলে জানান তিনি।
মহাসমাবেশে তিনি আরো বলেন, যেভাবে মানুষ জ্বলছে সেভাবে খালেদা জিয়াকেও জ্বলতে হবে।
এ সময় বক্তারা বলেন, অসাংবিধানিক পথে ক্ষমতায় যেতেই জ্বালাও-পোড়াও করছে বিএনপি-জামাত জোট।
মহাসমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতেই বিএনপি নেত্রী এ অবরোধ চালিয়ে যাচ্ছেন। দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতেই এ অপচেষ্টা।