চলমান সংকট নিরসনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় কনভেশনের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে দলটির প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন আল আজাদ এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, কালক্ষেপণ না করে দুই নেত্রীকে সংলাপে বসতে হবে।
জাতীয় সংলাপ বাস্তবায়নে দেশের বুদ্ধিজীবি, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ পেশাজীবি সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বানও জানান বক্তরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: