রাজনীতি

চলছে অবরোধ: বিপর্যস্ত দেশের জনগণ

বাসে আগুন
বাসে আগুন

এদিকে, অবিলম্বে অবরোধের নামে গাড়িতে পেট্রোল বোমা হামলা বন্ধ না করলে প্রতিটি জেলায় অবরোধ আহ্বানকারীদের বাড়ি ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি ঊচ্চারণ করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধনে তারা এ হুঁশিয়ারি দেন।

এ সময় সংগঠনটির নেতারা আইন করে আবরোধ-হরতাল বন্ধের পাশাপাশি পেট্রোল বোমা হামলাকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের দাবি জানান। অবরোধে ক্ষতিগ্রস্ত পরিবহন ও শ্রমিকদের আর্থিক সহায়তা দিতে সরকারের প্রতিও আহবান জানান নেতারা।

জানা গেছে, সকাল থেকে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার বাস। স্বাভাবিক রয়েছে লঞ্চ চলাচল। তবে ট্রেনে সিডিউল বিপর্যয় চলছে। আগের তুলনায় কম বলে জানা গেছে।

এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক মেহেদী হাসান জানান, সকালে ভুলতা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গ্লোরি পরিবহনের একটি বাসে যাত্রীবেশে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ দিয়ে আগুন দেয়। আগুনে বাসটির পেছনের আটটি সিট পুড়ে গেছে।

পরে আশপাশের লোকজন গিয়ে আগুন নেভায়। আগুন দেখে বাসের যাত্রীরা দ্রুত নেমে পড়ায় হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

এছাড়া রাজশাহীতে জামাত নেতা আটকের প্রতিবাদে ৩৬ ঘণ্টার হরতাল চলছে। সারাদেশে নাশকতার আশঙ্কায় বিএনপি- জামাতের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ