বিএনপি নেত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালের নামে করা সন্ত্রাস জঙ্গিবাদ মোকাবেলাকে সরকার চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জঙ্গিবাদ, নাশকতার কারণে গণতন্ত্র ও গণমাধ্যমে এখন হুমকির মুখে। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষার আগমুহূর্তে বিএনপি নেত্রী উদ্দেশ্যমূলকভাবে হরতাল ডেকেছে।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে তাকে রাজনীতির ভিলেন হিসেবে আখ্যা দেন হাসানুল হক ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: