রাজনীতি

জিজ্ঞাসাবাদের জন্য ফখরুল ঢাকায়

মির্জা ফখরুল ইসালম আলমগীর
মির্জা ফখরুল ইসালম আলমগীর

গাড়ি ভাঙচুরের ঘটনায় পল্টন থানায় করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসালম আলমগীরকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

কাশিমপুরে কেন্দ্রীয় কারাগার-২ এর জ্যেষ্ঠ সুপার মো. জাহাঙ্গীর কবির বলেন, শনিবার সকাল ১০টার দিকে পল্টন থানার উপ-পরিদর্শক মো. এনায়েত করিমের নেতৃত্বে পুলিশের একটি দল ফখরুলকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

থানার ওসি মো. মোরশেদ আলম জানান বেলা পৌনে ১২টার দিকে দলটি পল্টন থানায় পৌঁছে।

পরে জিজ্ঞাসাবাদের জন্য ফখরুলকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।

জ্ঞিাসাবাদের জন্য গত ২৭ জানুয়ারি ফখরুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ সেখ।

গত ২৮ ডিসেম্বর পল্টন এলাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়ি ভাঙচুরের ঘটনায় ফখরুলকে আসামি করে এ মামলা হয়। এরপর ৭ জানুয়ারি প্রেসক্লাব থেকে গ্রেপ্তার হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ