হরতাল-অবরোধ দিয়ে লাভ নেই, বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
রোববার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
বিএনপি-জামাত জোটের কোনো ষড়যন্ত্রের কাছেই আওয়ামী লীগ মাথা নত করা হবে না – এ কথা উল্লেখ করে তিনি বলেন,অনেকেই বলছেন দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে, তেলে ও জলে কখনো এক হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা আর খালেদা জিয়া হলেন ডাইনী মা। একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বিএনপি-জামাত তৃতীয় শক্তিকে উসকে দিচ্ছে বলেও অভিযোগ করেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সেগুন বাগিচায় আয়োজিত মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশের বর্তমান ২০ দলীয় জোটের আন্দোলন খালেদা জিয়া নয় বরং লন্ডন থেকে তারেক রহমান নিয়ন্ত্রন করছেন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ক্ষমতায় যাওয়ার লোভেই অবরোধ-হরতালের নামে মানুষ হত্যা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।