রাজনীতি

চলছে অবরোধ-হরতাল: ছাড়েনি দূরপাল্লার বাস

দূরপাল্লার বাস
দূরপাল্লার বাস

সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলে ডাকা টানা অবরোধের মধ্যে ৭২ ঘণ্টার হরতাল চলছে। সোমবার সকাল থেকে হরতাল ও অবরোধে তেমন কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে।

সকাল থেকেই স্বাভাবিকভাবে চলছে গণপরিবহন, প্রাইভেটকার ও বাসসহ সব ধরনের যানবাহন। সদরঘাট থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে লঞ্চ। তবে ট্রেনের সিডিউল বিপর্যয়ের মধ্যে চলাচল করছে। নাশকতা ঠেকাতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

হরতাল সমর্থনে বিক্ষোভ-সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি।

দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে দলের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি স্থানীয় মুসলিম ইনস্টিটিউট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকসহ স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

দিনাজপুর:

বরিশালে হরতালে তেমন কোনো প্রভাব পড়েনি।

সকাল থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভন্তরীণ রুটে বাস চলাচল করছে। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক ছিল। নাশকতা রোধে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। সরকারি অফিস আদালত, ব্যাংক বীমার কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

দিনাজপুরে পুলিশের সঙ্গে জামাত-শিবিরের সংঘর্ষে ককটেলের আঘাতে পুলিশ সদস্য আহত হয়েছেন।

চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় আসামি ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে জামাত-শিবিরের সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের ছোড়া একটি ককটেলের আঘাতে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।

জানা যায়, গত রোববার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে রানীরবন্দর এলাকা থেকে জামাত-শিবিরের ৬ জনকে আটক করে নিয়ে আসছিল পুলিশ। এ সময় ওই জামাত-শিবিরের নেতাকর্মীদেরকে ছিনিয়ে নিতে পুলিশের গতিরোধ করে। উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে গেলে পুলিশকে লক্ষ্য করে জামাত-শিবিরের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে রাবার বুলেট ও টিআরসেল নিক্ষেপ করে। জামাত-শিবিরের ছোড়া ককটেলের আঘাতে অভিযানে থাকা কোতয়ালী থানার এসআই আব্দুস সোবহান আহত হন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় ৬ জনকে আটক থানায় নিয়ে আসে। কোতয়ালী থানার এসআই নয়ন বিষয়টি স্বীকার করেছেন। এদিকে, বিশেষ অভিযান চালিয়ে খুলনায় ২৭, নড়াইলে ২৪, সাতক্ষীরায় ২০ জনকে আটক করেছে পুলিশ।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ