দেশ পরিচালনায় নেতৃত্বের পরিবর্তন চায় মানুষ— উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বলেন, সরকার মানুষের নিরাপত্তা, এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষায় নিরাপত্তা বিধানসহ সকল ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সোমবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে নরসিংদীর বিভিন্ন দলের নেতাকর্মীদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
সাধারণ মানুষ জ্বলে-পুড়ে শেষ হয়ে যাক এতে সরকারের কিছুই যায় আসে না— এমন মন্তব্য করে এরশাদ আরো বলেন, ক্ষমতায় টিকে থাকতে পারলেই যেন চলবে সরকারের এটা কোনো গণতন্ত্র হতে পারে না।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: