রাজনীতি

৩০ মিনিটের মধ্যেই ঢাকা আওয়ামী মুক্ত করা সম্ভব: খোকা

সাদেক হোসেন খোকা
সাদেক হোসেন খোকা

ঢাকাকে ৩০ মিনিটের মধ্যে আওয়ামী লীগমুক্ত করা যাবে—জানিয়েছে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা বলেন, এজন্য র্যা ব-পুলিশের ‘নিরপেক্ষ’ ভূমিকা লাগবে।

চিকিৎসার জন্য কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির এ ভাইস চেয়ারম্যান নিউইয়র্কে জাসাসের এক সমাবেশে এ ঘোষণা দেন।

ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকার সাবেক মেয়র খোকা বলেন, র্যা ব-পুলিশ এবং বিজিবি সরকারদলীয় পেটোয়া বাহিনীর পরিবর্তে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হলে ঢাকা সিটিকে আওয়ামী দস্যুদের কবল থেকে মুক্ত করতে ৩০ মিনিটের বেশি সময় লাগবে না।

আর এজন্য আমাকে সশরীরে ঢাকায় ফেরারও প্রয়োজন হবে না—এখান থেকে একটি টেলিফোনই যথেষ্ট।

এ সময় তিনি বিএনপি জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্য সরকারকে দায়ী করেন।

আগের কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে পেট্রোল বোমা হামলার সাথেও আওয়ামী লীগের সন্ত্রাসীরাই জড়িত— সত্যিকারের তদন্ত হলেই তা ফাঁস হয়ে পড়বে।

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খোকা বলেন, জনসমর্থনহীন আইয়ুব-ইয়াহিয়ারাও বন্দুকের জোরে ক্ষমতা ধরে রাখতে পারেনি। শেখ হাসিনাও র্যা ব-পুলিশ আর বিজিবি দিয়ে রক্ষা পাবেন না।

তাই সরকারকে বলতে চাই, এখনও সময় আছে সংলাপের মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিদের মতো করুণ পরিণতি আপনাদেরও বরণ করতে হবে।

ব্রুকলিনের গ্রিন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত ওই সমাবেশে প্রধান খোকা এসব কথা বলেন।

আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুক্তরাষ্ট্র জাসাস সেক্রেটারি আব্দুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, মো. বশির, জিসাস সভাপতি আবুল বাশার প্রমুখ।

সমাবেশে লতিফ সম্রাট বাংলাদেশে ২০ দলের আন্দোলনের সমর্থনে আগামী শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। ওই সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দেয়া হবে।

এছাড়া ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে স্মারকলিপি দিয়ে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপের আহ্বানও জানাবে বিএনপি।

যুক্তরাষ্ট্র জাসাসও বিএনপির মতো বিভক্ত। গ্রিন পার্টি সেন্টারে এই সমাবেশের সময়ই জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংগঠনের অন্য অংশ আলাদা কর্মসূচি পালন করে।

বিষয়টি শুনে খোকা ক্ষুব্ধ হয়ে বলেন, এ রকম জানলে আমি এখানে আসতাম না। এখন বিভক্তির সময় নয়। এখন ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের চলমান আন্দোলনে সাহস জোগানোর সময়।

জাসাসের অন্য অংশের সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন। উপস্থিত ছিলেন মুশফিক ফজল আনসারী, সাবেক এমপি আনিসুজ্জামান খোকন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শরাফত হোসেন বাবু, জসীম ভূইয়া, অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, রুহুল আমিন নাসির, এম এ খালেক আকন্দ প্রমুখ।

খোকা দীর্ঘ দিন ধরে নিউইয়র্কে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ