রাজনীতি

গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে দায় সরকারের: বিএনপি

বিএনপি
বিএনপি

নিয়মতান্ত্রিক আন্দোলনের সব দরজা বন্ধ করে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ব্যবস্থা ‘রুদ্ধ’ করে সরকার উগ্রপন্থাকেই উৎসাহিত করছে। ফলে ‘অবরুদ্ধ গণতন্ত্র’ বিলুপ্তপ্রায়।

গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলে সরকারকেই তার দায় নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।

সোমবার বিকেলে এক বিবৃতিতে সালাহ উদ্দিন এসব কথা বলেন।

সালাহ উদ্দিন বলেন, ‘পৈশাচিক গণহত্যার দায় নিয়ে শেখ হাসিনাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন আর বেশি দূরে নয়। নির্বিচারে বিরোধীদলীয় নেতা-কর্মীদের হত্যা করার আদেশ দান করে তিনি সেই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার প্রকাশ্য ঘোষণা দিয়েছেন।’

বিবৃতিতে দাবি করা হয়, যৌথ বাহিনীর অভিযানের নামে সরকার মধ্যরাতের নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাতে ‘দলীয়করণকৃত’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রণসজ্জায় সজ্জিত করে শহর, বন্দর, গ্রামসহ প্রত্যন্ত অঞ্চলকে ভয়াল জনপদে পরিণত করেছে।

গতকাল রাজধানীর শাহ আলী থানার শিবির নেতা এমদাদ উল্লাহকে ‘বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে ক্রসফায়ারের আষাঢ়ে গল্প সাজানো হয়েছে’। তিনি এই ‘হত্যাকাণ্ডের’ নিন্দা জানান।

সালাহ উদ্দিন হুঁশিয়ারি ঊচ্চারণ করে বলেন, সারাদেশে যেসব বিরোধীদলীয় নেতা-কর্মীকে এভাবে হত্যা করা হয়েছে সেসব হত্যাকাণ্ডের জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হবে।

তিনি দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীকে গ্রেপ্তারের নিন্দা জানান এবং তার মুক্তি দাবি করেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ