রাজনীতি

সহিংস কর্মসূচি প্রত্যাহার করুন, না হলে ঘেরাও

সমাবেশ
সমাবেশ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী সাত দিনের মধ্যে চলমান সহিংসতা ও নাশকতা বন্ধের আল্টিমেটাম দিয়েছেন দশম জাতীয় সংসদের চিকিৎসক সংসদ সদস্যরা।

তা নাহলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অবরোধ-হরতালের নামে জ্বালাও, পোড়াও, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতার প্রতিবাদে দুপুরে সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তারা এসব কথা বলেন।

অবরোধ-হরতালের নামে জ্বালাও, পোড়াও, নৈরাজ্য, জঙ্গিবাদ ও সহিংসতার প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শান্তির সপক্ষে এক মানববন্ধনের আয়োজন করেন দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত চিকিৎসক সংসদ সদস্যরা।

এতে তাদের সঙ্গে অংশ নেন সাবেক সংসদ সদস্য, বিভিন্ন মেডিকেলের চিকিৎসকরাসহ সকল পেশার মানুষ ও বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে তারা অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার লিপ্সায় ২০ দলীয় জোট দিশেহারা হয়ে পড়েছে। মানুষের স্বাভাবিক জীবন যাত্রাকে তারা প্রতিনিয়তই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

আওয়ামী লীগ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দিপুমনি বলেন, তাদের কাছে সাধারণ মানুষ নিরাপদ নয়।

এ ধরনের সংহিস কর্মকাণ্ডের ফল ভাল নয় বলে হুঁশিয়ারি জানিয়ে সাংসদ সাহারা খাতুন বলেন, মানুষের বিবেকের কাঠগড়ায় বেগম জিয়াকে জবাবদিহি করতে হবে।

২০ দলীয় জোটকে সহিংস কর্মকাণ্ড প্রত্যাহারের আহ্বান জানান তারা।

সাত দিনের আল্টিমেটাম দিয়ে তারা বলেন, না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় ঘেরাও করা হবে। পরে মানববন্ধন শেষে একটি র্যা লি বের হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ