রাজনীতি

খালেদা জিয়াকে জনগণই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে: হানিফ

 মাহবুবউল আলম হানিফ
মাহবুবউল আলম হানিফ

মানুষ হত্যার দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জনগণই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার দেশজুড়ে নাশকতার প্রতিবাদে রাজধানীতে জাতীয় শ্রমিক লীগের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

ক্ষমতায় এবং ক্ষমতার বাইরে থেকেও সন্ত্রাস, জঙ্গিবাদ নিয়েই রাজনীতি করেছেন খালেদা জিয়া— এসময় দেশব্যাপী নাশকতা ও এসএসসি পরীক্ষার মধ্যে কর্মসূচি দেয়ায় বিএনপির কঠোর সমালোচনা করেন তিনি।

সন্ত্রাসী কর্মকাণ্ডে পাকিস্তান, আফগানিস্তান পরিণতির উদাহরণ টেনে হানিফ আরও বলেন, দেশকে একটি সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতে বিএনপি মিশনে নেমেছে তবে জনগণ সে উদ্দেশ্য সফল হতে দেবে না।

জঙ্গি সংগঠন আইএস ও আল কায়েদার মতো বিএনপি-জামাত মানুষকে জিম্মি করে যে সহিংসতায় নেমেছে তার জবাব খালেদা জিয়াকে দিতে হবে বলে জানান তিনি।

মানুষ হত্যার দায়ে তাকে জনগণ বিচারের মুখোমুখিও করবে— এসময় তিনি আবারও এমন সহিংস কর্মকাণ্ড থেকে সরে আসতে বিএনপির প্রতি আহ্বান জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ