রাজনীতি

হরতাল বাড়লো বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত

কুষ্টিয়া-ঝিনাইদহে ৩৬ ঘণ্টা হরতাল

হরতাল
হরতাল

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতালের সময়সীমা বাড়িয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত হরতাল কর্মসূচি বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা বর্ধিত করা হলো। এছাড়া চলমান অবরোধও অব্যাহত থাকবে।

হরতাল ঘোষণার পরপরই রাজধানীর গাবতলীতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের মুক্তির দাবিতে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা শহরে বুধবার সকাল ৬টা থেকে ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাহেদ আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও এ হরতালের আওতায় থাকবে।

গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুককে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বোয়ালিয়া বাজার থেকে পুলিশ গ্রেপ্তার করে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ