রাজনীতি

সংলাপই পারে অবরোধ-হরতাল বন্ধ করতে: বি. চৌধুরী

বদরুদ্দোজা চৌধুরী
বদরুদ্দোজা চৌধুরী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা মনে সংলাপের আহ্বান জানালে আগামী ৭ দিনের জন্য ২০ দল অবরোধ-হরতাল কর্মসূচি বন্ধ রাখবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সম্মেলিত পেশাজীবী পরিষদের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনতিবিলম্বে সংলাপের আহ্বান না করলে দেশে অনির্বাচিত সরকার ক্ষমতা দখল করবে।

বন্দুক দিয়ে বর্তমান রাজনৈতিক সংকট সমাধান করা সম্ভব নয় বলেও জানান সাবেক এ রাষ্ট্রপতি।

বর্তমান পরিস্থিতিকে রাজনৈতিক সঙ্কট হিসেবে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, দিস ইজ এ ন্যাশনাল ক্রাইসিস। সঙ্কটকে সঙ্কট হিসেবে দেখতে হবে। পুলিশ দিয়ে, বিজিবি দিয়ে, র্যা ব দিয়ে একে দমন করা যাবে না।

শেখ হাসিনার প্রশংসা করে প্রধানমন্ত্রী হিসেবে তাকে সঙ্কট সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জানি, আপনি একজন সাহসী নারী। সংলাপ আহ্বান করার মতো সাহস আপনার আছে। আপনার পিতা একজন সাহসী ও হৃদয়বান মানুষ ছিলেন। সেই সাহস এবং সহৃদয়তা উত্তরাধিকারসূত্রে আপনি আপনার পিতার কাছ থেকে লাভ করেছেন। আমি এ-ও জানি, আপনি দ্রুত এই পরিস্থিতির সমাধান চান। কিন্তু আপনার আশেপাশে যারা রয়েছে, তারা আপনাকে বাধা দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘আমি শুধু এই টুকু বলব, আমরা সবাই এ দেশের সন্তান। সবাই মিলে মিশেই এই দেশকে গড়ে তুলতে চাই। আপনি প্রধানমন্ত্রী, আপনি দেশকে রক্ষা করুন। দেশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে।’

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ