বিএনপির নাশকতার বিরুদ্ধে আওয়ামী লীগের বিবেকবান নেতাদের রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে হরতাল ও অবরোধবিরোধী কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
লন্ডন থেকে তারেক রহমান এ নাশকতার নেতৃত্ব দিচ্ছে-- এ কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণ একত্র হয়ে বিএনপির এ নাশকতা প্রতিহত করবে।
এ সময় রাজপথে থেকে হরতাল-অবরোধ প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত অবরোধবিরোধী মানববন্ধনে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, রাজনৈতিক আবরণে জঙ্গিরা যাতে তাদের হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারে সেজন্যেই বিএনপি হরতাল-অবরোধের মতো ধ্বংসাত্মক কর্মসূচি অব্যাহত রেখেছে।
চলমান আন্দোলনে পাকিস্তানের প্রত্যক্ষ মদদে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: