বিএনপি-জামাত জোটের সঙ্গে কোনো সংলাপ নয় বলে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। শুক্রবার ধানমণ্ডিতে দলের রাজনৈতিক কার্যালয়ে সভানেত্রীর বিএনপি-জামাত জোটের আন্দোলনের নামে সহিংসতা প্রতিহতে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
প্রচলিত ব্যবস্থা অনুযায়ী জনগণকে সঙ্গে নিয়ে তাদের সহিংসতা প্রতিহত করা হবে বলেও জানান তিনি।
নাসিম আরো বলেন, ২০ দলের নাশকতা প্রতিহতে ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রাখবে ১৪ দল। আন্দোলনের নামে সহিংসতায় জড়িতদের সঙ্গে সংলাপের কোনো সম্ভবনা নেই।
এদিকে, রাজধানীতে আরেক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সহিংসতা বন্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন সংশোধন করতে যাচ্ছে সরকার।
জাতীয় প্রেসক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে দলটির আরেক নেতা কামরুল ইসলাম দাবি করেন, দেশে যে নৈরাজ্য চলছে তার সঙ্গে বিএনপির সিনিয়র নেতারা নয় জড়িত খালেদা জিয়া।