দেশের চলমান সংকট নিরসনে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী। চলমান রাজনৈতিক সংকট নিরসনের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনায় তিনি এ কথা বলেন।
রাজনৈতিক সংকট নিরসনে সরকারকে সংলাপের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকেও সংলাপের জন্য প্রস্তুত থাকতে হবে।
এ সময় গণঅবস্থান কর্মসূচি পালন করে সিপিবি ও বাসদ। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের তাগাদা দেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, সহিংসতার পথ পরিহার করে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধানের প্রয়োজন।
সঙ্কট নিরসনে জাতীয় ঐক্য জরুরি— এ কথা উল্লেখ করে গণফোমারের সভাপতি ড. কামাল হোসেন বলেন, দেশে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
এদিকে, ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে চলমান সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে সন্ত্রাসবিরোধী মুক্তিযোদ্ধা পরিষদ।