বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা-হামলা নির্যাতন ও সরকারি এজেন্ট দিয়ে নাশকতা সৃষ্টির প্রতিবাদে লাগাতার অবরোধের মধ্যেই রোববার ভোর ৬টা থেকে সারাদেশে ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে।
তবে হরতালের কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সদরঘাট থেকে ছেড়ে যাচ্ছে লঞ্চ, সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।
যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন সড়কে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে, নাশকতার আশংকায় চাঁদপুর ও দিনাজপুরে ১৯ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: