সুশীল সমাজের প্রতিনিধিরা সংলাপের প্রস্তাব দিয়ে ২০ দলীয় জোটকে নাশকতায় ও সহিংসতায় ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, কয়েকদিন পরপরই তারা মাথাচাড়া দিয়ে ওঠে আর অবাস্তব কথা বলে বিভ্রান্তি তৈরি করে।
এদিকে, রাজধানীতে আরেকটি মানববন্ধনে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ সুশীল সমাজকে সমাজের ক্যান্সার হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, এ সমস্ত পরগাছা উপড়ে ফেলা না পর্যন্ত এরা নাশকতা ও সহিংসতায় ইন্ধন দিয়ে যাবে।
এ সময় সন্ত্রাস-জঙ্গিদের সঙ্গে কোনো আলোচনা নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: