জাতীয় স্বার্থে সহিংসতা পরিহার করে সব দলকে এক হতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই-কমিশনার রবার্ট গিবসন।
বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সহিংসতা বন্ধে করে রাজনৈতিক দলগুলোকে পরস্পরের প্রতি বিশ্বাসযোগ্যতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
বিকেল ৫টার দিকে রবার্ট গিবসন খালেদা জিয়ার তার গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে এ হাই-কমিশনার।
কার্যালয়ের দোতলার ওই কক্ষে যুক্তরাজ্যের হাইকমিশনারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন খালেদা জিয়া। অন্য সময় এই ধরনের বৈঠকে কয়েকজন উপদেষ্টা থাকলেও এ বৈঠকে তাদের কাউকে সঙ্গে রাখেননি খালেদা জিয়া।
কার্যালয়ের গেটে রবার্ট গিবসনকে অভ্যর্থনা জানান বিএনপির চেয়ারপারসনরের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেসসচিব মারুফ কামাল খান ও বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গত ৩ জানুয়ারি থেকে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান করছেন খালেদা জিয়া। এরপর থেকে তার সঙ্গে এটিই হবে কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর রবার্ট গিবসন শোক বইতে সই করতে গুলশান কার্যালয়ে যান। কিন্তু ওই সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে হাই কমিশনারের দেখা হয়নি।