জনকল্যাণ নয়, শুধুমাত্র ক্ষমতায় যেতেই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ-হরতাল মানেন না— জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবসংহতি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন।
পেট্রোল বোমা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না— এ কথা উল্লেখ করে এরশাদ চলমান রাজনৈতিক সংহিসতায় দেশের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে দেশে মানুষের চলাফেরায় স্বাধীনতা নেই বলে জানান।
এসএসসি ও সমমানের পরীক্ষার সময় অবরোধ-হরতাল দেয়ায় বিএনপির সমালোচনা করেন এরশাদ বলেন, পেট্রোল বোমা মেরে দেশে শান্তি ফিরিয়ে আনা যায় না। রাজনীতিবিদরা সমাজে ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।
জাতীয় পার্টি ২০ দলের অবরোধ হরতাল মানে না বলেও জানান এরশাদ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: