নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য দাবি না মানলে আগামী রোববার থেকে চলমান অবরোধের পাশাপাশি হরতালসহ আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন আহমেদ এ কথা জানিয়েছেন।
এতে বলা হয়েছে, শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে ২০ দল। নেতাকর্মীদের গণগ্রেপ্তারের দাবিতে এ বিক্ষোভ মিছিল করবেন তারা।
এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বুধবার রাত থেকেই খাবার যাচ্ছে না। বৃহস্পতিবারও খাবার পৌঁছায়নি গুলশান কার্যালয়ে। দলটি অভিযোগ করেছে প্রশাসনের পক্ষ থেকে খাবার প্রবেশে বাধা দেয়া হচ্ছে। তবে, পুলিশের পক্ষ থেকেই এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: