রাজনীতি

অবরোধ চলছে: সারাদেশ থেকে আটক ৫৬

অবরোধ চলছে
অবরোধ চলছে

বিএনপি-জামাত নেতৃত্বাধীন ২০ দলের অবরোধে শুক্রবার ফেনীর দাগনভুঁইয়ায় একটি ট্রাকে আগুন ও ২টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা। সকালে সাতক্ষীরার তালার একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫টি পেট্রোলবোমা উদ্ধার করে র্যা ব।

রাজধানী, নোয়াখালী ও দিনাজপুর থেকে ৫৬ জনকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগই বিএনপি জামাতের নেতাকর্মী।

এদিকে, গতকাল রাতে রাজধানীর বনশ্রীতে যাত্রীবাহীবাসে পেট্রোলবোমা হামলায় বাসের হেলপার ও একযাত্রী গুরুতর দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ধানমন্ডিতে সিএনজি চালিত অটোরিকশায় ককটেল হামলায় আহত হয়েছেন তিনজন। যাত্রাবাড়িতে বাসে আগুন দেয়ার সময় পুলিশের গুলিতে এক দুর্বৃত্ত আহত হয়েছে।

গত বুধবার থেকে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খাবার ঢুকতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ