অবরোধ-হরতালের নামে সারাদেশে পেট্রোলবোমা হামলা চালিয়ে নিরাপরাধ-অসহায় মানুষ হত্যা বন্ধের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনের দাবিতে আগামীকাল অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে নাগরিক ঐক্য।
শুক্রবার সকালে রাজধানীর তোপখানায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের আহবায়ক মাহমুদুর রহমান মান্না এ কর্মসূচির ঘোষণা দেন।
এছাড়া হরতাল- অবরোধের নামে সন্ত্রাস, সহিংসতা ও মানুষ হত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক হরতাল-অবরোধে নাশকতায় উস্কানি দেয়ার অভিযোগ এনে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কঠোর সমালোচনা করেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: