সাধারণ মানুষের কল্যানে দানবের বিরুদ্ধে লড়াই করে আমরা জয়ী হবো বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার দুপুরে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিভাগীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় মন্ত্রী বলেন, বিএনপি-জামাত আন্দোলনের নামে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। জঙ্গিবাদীদের হাতে সাধারণ মানুষ জীবন দিবে তা সরকার কখনো মেনে নেবে না বলে এ সময় মন্তব্য করেন তিনি ।
পরিবহন মালিক শ্রমিকদের পুড়িয়ে মারলে তাদের ছেড়ে দেয়া হবে না বলেও এসময় হুঁশিয়ার করে দেন মন্ত্রী।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: