রাজনীতি

অবরোধ: মোহাম্মদপুরে বাসে হাতবোমা নিক্ষেপ

২০ বিক্ষোভ- সমাবেশ পালিত

ম্যাপ
ম্যাপ

টানা অবরোধ চলছে ২০ দলের তারপর বেশ কয়েক দফায় পালন করেছে হরতাল। বিক্ষিপ্তভাবে তাদের দুই কর্মসূচি চলছে। দেখতে দেখতে প্রায় দেড় মাস পার করতে যাচ্ছে এ কর্মসূচি ২০ দল।

শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় একটি বাসে হাতবোমা হামলায় তিন জন আহত হয়েছেন।

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, বিএনপির জোটের লাগাতার অবরোধের মধ্যে শনিবার সকাল ৬টার দিকে বেড়িবাঁধের লোহার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

সদরঘাট থেকে যাত্রী নিয়ে গাবতলীর দিকে যাওয়ার সময় হামলার শিকার হয় বাসটি। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

তারা হলেন- হীরা মিয়া, নুরুল ইসলাম ও মোজাম্মেল হক।

মেডিকেল ফাঁড়ি পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক জানান, আহতরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাসহ নানা দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনা নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে নগর ও জেলা বিএনপি। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে হাজির হয় নেতাকর্মীরা।

বরিশাল শহরের নাজিরেরপুল এলাকা থেকে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়।

জেলখানা মোড় এলাকায় পুলিশ বাধা দিলে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এছাড়া, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয় সাতক্ষীরা, মাদারীপুর, গাইবান্ধাসহ দেশের অন্যান্য জায়গায়।

রাজশাহীর গোদাগাড়ীর ললিতনগরে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলায় একটি লোকাল ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়। এতে করে চাঁপাইনবাবগঞ্জের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল দুপুরে সেটা চালু হয়েছে।

সকালে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আইআর ৫৬৪ নামের একটি লোকাল ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী যাওয়ার কথা ছিল। পথে ললিতনগর স্টেশনের কাছে পৌঁছালে রাত সোয়া ১২টার দিকে ট্রেনটির ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।

নাশকতাকারীরা রেল লাইনের ফিসপ্লেট খুলে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রেনটির গতি কম থাকায় কেউ হতাহত হয়নি।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিনটেনডেন্ট আব্দুল করিম জানান, ঘটনার পর আমনুরা স্টেশন থেকে উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে।

সারাদেশে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা ইংরেজি ২য় পত্র পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। গত ২ তারিখ শুরু হওয়ার কথা থাকলে সেটা পিছিয়ে গত ৬ তারিখে শুরু হয়েছে।

সচল আছে রাজধানীতে মধ্যে যান চলাচল। তবে সিডিউল বিপর্যয়ের মধ্যে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নিদিষ্ট সময়ে ছেড়ে যাচ্ছে লঞ্চ। কিছু কিছু করে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

এদিকে, টানা ৩৯ দিনের অবরোধের মধ্যে রাজধানীসহ সারাদেশের জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের সব ওয়ার্ডে বিক্ষোভ মিছিল করেছে।

এর আগে গতকাল মিছিল সমাবেশের ঘোষণা দেয় ২০ দল। তবে ঢাকা মহানগরের কোথায়, কখন মিছিল হবে, তা বলা হয়নি। এজন্য পুলিশের অনুমতিও চাওয়া হয়নি। জনসভা ও মাইক ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নেয়ার বাধ্যবাধকতা থাকলেও সাধারণত রাজনৈতিক দলগুলো বিক্ষোভ মিছিলের জন্য কোনো অনুমতি চায় না।

সরকার ও পুলিশের দায়িত্বশীল সূত্র জানা গেছে, রাজধানীসহ দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর ছিল। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকারের ঊচ্চপর্যায় থেকে কঠোর নির্দেশনা দেয়া ছিল।

বিএনপি বলেছে, বিক্ষোভ মিছিলে বাধা দেয়া হলে কাল রোববার থেকে ‘সর্বাত্মক’হরতালসহ আরও কঠোর কর্মসূচি দেয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দলটি আইন অমান্য করা এবং সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করারও হুমকি দেয় তারা। গতকাল শুক্রবার দলের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ এ হুমকি দেন।

এ ছাড়া আওয়ামী লীগের যেসব নেতা-মন্ত্রী ও পুলিশের কর্মকর্তা আন্দোলনকারীদের ‘এনকাউন্টার’ ও ‘ক্রসফায়ারে’ হত্যার কথা বলেছেন, তাদের ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনা হবে।

৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের বর্ষপূর্তির দিনে ঢাকায় সমাবেশ করতে না পারায় ৬ জানুয়ারি থেকে সারাদেশে লাগাতার অবরোধ কর্মসূচি দেয় ২০-দলীয় জোট। অবরোধের মধ্যে ছয় দফায় বিভিন্ন মেয়াদে দেশব্যাপী হরতালও দেয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ