রাজনীতি

নেতাকর্মীরা রাজপথে নেই সরকারের দমন নীতি কারণেই

খন্দকার মাহাবুব হোসেন
খন্দকার মাহাবুব হোসেন

নেতাকর্মীরা কেন রাজপথে নামতে পারছে না— এর জবাবে সরকারের দমন নীতিকে দায়ী করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহাবুব হোসেন। শনিবার দেশ টিভি দেয়া এক স্বাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহাবুব বলেন, সরকারের মামলা ও ধরপাকড়ের নীতির কারণে মাঠে নামতে পারেননি তারা। বাংলাদেশের চলমান সংকট নিরসনে জাতিসংঘের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই আন্দোলন রহিত হয়ে যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসতে হবে।

হরতাল অবরোধে জনগণের ভোগান্তির জন্য সরকারের একগুঁয়েমিকে দোষারোপ করেন তিনি।

জাতিসংঘের পক্ষ থেকে বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে জানতে চাইলে বিএনপির এ নেতা বলেন, যোগাযোগ হচ্ছে এবং জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্পদায়ের সালিশিতে সংকটের সুরাহার মাধ্যমে সকল অনিশ্চয়তা দূর হতে পারে।

সরকারের পক্ষ্য থেকে সাড়া না আসলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিলেন তিনি।

এদিকে, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে লাগাতার অবরোধের পাশাপাশি বেশ কয়েকদফা হরতালও করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। কয়েক সপ্তাহ ধরে শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের ৫ দিনই হরতাল দিচ্ছে জোট। আন্দোলনে ভিন্নতা আনতে শনিবার দেয়া হয়েছিল বিক্ষোভ মিছিলের কর্মসূচি।

তবে বরাবরের মতোই ঢাকায় কর্মসূচি পালন করতে রাজপথে তেমন একটা দেখা যায়নি জোটের নেতাকর্মীদের। যদিও ঢাকায় ছাত্রদলের মিছিলের খবর পাওয়া গেছে।

আর ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ