রাজনীতি

আজও খালেদা জিয়া অভুক্ত: সেলিমা রহমান

সেলিমা রহমান
সেলিমা রহমান

টানা পঞ্চম দিনের মতো রোববারও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের খাবার প্রবেশে পুলিশ বাধা দিয়েছে –দাবি করেছেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, কার্যালয়ের কর্মকর্তারা অভুক্ত থাকায় খালেদা জিয়াও অভুক্ত রয়েছেন।

এদিকে, হরতাল-অবরোধ বন্ধের দাবিতে রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনের রাস্তায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

দুপুর ২ টার দিকে, একটি রিকসা করে খাবারের প্যাকেট ও পানি পৌঁছায় কার্যালয়ের সামনে। পরে পুলিশ কার্যালয়ের ভেতরে খাবার-পানি প্রবেশে বাধা দেয়।

এ সময় সেলিমা রহমান কার্যালয়ে খাবার প্রবেশে বাধা দেয়ার কারণ জানতে চেয়ে সরকার এ বিষয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন সাংবাদিকদের কাছে।

তিনি বলেন, ‘ফাঁসির আসামিদেরও খাবার দেয়া হয়—কেন খাবার দেয়া বন্ধ করা হয়েছে, আমরা জানতে চাই। সরকার কেন মিথ্যা প্রচারণা করছে। এখানে তার অনেক স্টাফ আছে তাদের অভুক্ত রেখে উনি- খালেদা জিয়া খেতে পারেন না, উনি আজ পর্যন্ত অভুক্ত রয়েছেন।’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালন করছেন। তবে বলা হয়েছে চেয়ারপারসনের খাবার ঠিকসময় মতো ভেতরে প্রবেশ করেছে।

এর আগে সকালে, হরতাল-অবরোধে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে দাবি করে রাজধানীর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা হরতাল অবরোধ কর্মসূচি বন্ধের দাবিতে গুলশান কার্যালয়ের সামনে মানববন্ধন করে।

এছাড়া, হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে গুলশান কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মীদের নিয়ে অবস্থান নিয়ে বিএনএফের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ কূটনৈতিক এলাকা থেকে বিএনপি চেয়ারপারসনকে কার্যালয় সরিয়ে নেয়ার আহ্বান জানান।

বেলা সাড়ে ১১টার দিকে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে একদল শিক্ষার্থী ও অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে গুলশান-২ নম্বরে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে আসেন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

খালেদা জিয়ার প্রতি হরতাল-অবরোধ প্রত্যাহারের আহ্বানের পাশাপাশি কূটনৈতিক এলাকা থেকে সব রাজনৈতিক দলের কার্যালয়ে তুলে দেয়ার দাবি জানান তিনি।

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী অবস্থানের সময় আজাদ বলেন, দেশে অবরোধ হচ্ছে না, হরতাল হচ্ছে না। অবরোধের কী অবস্থা তা তো আপনারা (সাংবাদিকরা) দেখতে পারছেন। তাই আমি বেগম খালেদা জিয়াকে আজ অনুরোধ জানাবো- আপনি জনগণের নেত্রী। জনগণের পক্ষে আপনি দ্রুত অবরোধ ও হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিন।

গুলশান-বারিধারা ও বনানী থেকে রাজনৈতিক দলের কার্যালয় তোলার দাবি জানিয়ে ওই এলাকায় সংসদ সদস্য বলেন, বারিধারা-গুলশান একটি ডিপ্লোমেটিক জোন— গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়, বনানীতে রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মো. এরশাদের কার্যালয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ