রাজনীতি

জাতীয় সনদকে স্বাগত বিএনপির

বিএনপি
বিএনপি

নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে জাতীয় ঐকমত্য, জাতীয় সংলাপ ও জাতীয় সনদ রচনার যেকোনো উদ্যোগকে বিএনপি স্বাগত জানাবে বলে রোববার এক বিবৃতিতে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ।

বিবৃতিতে বলা হয়, পোশাকশিল্প মালিকদের অনশনে ব্যবসায়ী নেতারা সরকারকে পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল এবং ট্যাক্স প্রদান বন্ধ করে দেয়ার যে হুঁশিয়ারি দিয়েছেন তাকেও বিএনপি স্বাগত জানাচ্ছে।

এতে আরো বলা হয়েছে, অগণতান্ত্রিক অবৈধ সরকারকে রাজস্ব প্রদানের বৈধতা থাকতে পারে না। বিজিএমইএর অনুষ্ঠানে সরকারি গোষ্ঠীর মদদে বোমা হামলা হয়েছে বলে মনে করে বিএনপি।

বিবৃতিতে দাবি করা হয়, ঢাকা মহানগরের পল্লবী থানা যুবদলের সাধারণ সম্পাদক নুরে আলমকে পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে থানায় খোঁজ নেয়া হলেও পুলিশ তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করে। কিন্তু পাঁচ দিন পর গতকাল নুরে আলমের লাশ উদ্ধার করা হয়।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ