রাজনীতি

খালেদা জিয়ার ঘুম ভাঙাতে এসেছি: নৌমন্ত্রী

গুলশানে ৪টি ককটেল বিস্ফোরণ, আহত ৫

গুলশান কার্যালয়
গুলশান কার্যালয়

আমরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘুম ভাঙাতে এসেছি— তিনি ঘুমান, আর দেশের মানুষের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহবায়ক নৌমন্ত্রী শাজাহান খান।

সোমবার দুপুরে বিএনপির চেয়ারপারসন গুলশান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার ঘুম ভাঙাতে এসেছি। আপনি (খালেদা জিয়া) হরতাল-অবরোধের নামে মানুষ খুন করে চলছেন। জনতার আন্দোলনকে ভয় পায় সে কারণে চোরাগোপ্তা হামলা করে সাধারণ মানুষ, শ্রমিকদের হত্যা করে চলেছেন। অবরোধ-হরতালে খুন বন্ধ করুন।’

বিএনপির চেয়ারপারসনকে ‘দানব’অভিহিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নৌমন্ত্রী দাবি জানান, ‘অবিলম্বে এ দানবকে বন্দী করতে হবে।’

অবরোধ-হরতাল প্রত্যাহারের দাবিতে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ।

দুপুরে সমন্বয় পরিষদের আহবায়ক নৌমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে নেতাকর্মীরা খালেদা জিয়ার কার্যালয়ে যাওয়ার প্রবেশ পথে পৌঁছান। এ সময় পুলিশের বাধার মুখে তারা সেখানে অবস্থান নিয়ে ম্লোগান দেন। মিছিল নিয়ে কার্যালয়ে আসার সময় গুলশান-২ মোড়ের কাছে দুর্বৃত্তরা ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এতে ৬ জন আহত হন।

এর আগে গুলশানের সেন্ট্রাল পার্কে আয়োজিত সমাবেশে নৌ-মন্ত্রী শাজাহান খান ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে সরকার গ্রেপ্তার না করলে জনগণই তাকে গ্রেপ্তার করবে বলে হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাজাহান খান বলেন, ‘খালেদা জিয়াকে গ্রেপ্তার করা না হলে জনগণই তাকে গ্রেপ্তার করে কাশিমপুর কারাগারে নিয়ে যাবে।’

ঘেরাও কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘আজকে আমরা জানান দিচ্ছি পুলিশ ভাইয়েরা আমাদের যত দূর পর্যন্ত যেতে দেবে, ততো দূর পর্যন্ত যাবো। কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। আমাদের কর্মসূচি চলবে। আমরা যুদ্ধংদেহী মনোভাব নিয়ে যাব। তবে আমাদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ।’

এ সময় তিনি কর্মসূচি ঘোষণা করেন আগামী ১৮ তারিখ রাজধানীতে ট্রাক মিছিল, ১৯ তারিখে মতিঝিল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পতাকা মিছিল করবে এবং যতদিন পর্যন্ত অবরোধ- হরতাল প্রত্যাহার না করা হবে ততদিন পর্যন্ত তাদের কর্মসূচি চলিয়ে যাওয়ার শপথ নেয়া হবে।

সকাল থেকে গুলশান সেন্ট্রাল পার্কে জমায়েত হতে থাকেন সমন্বয় পরিষদের নেতা-কর্মীরা। বাসে করে ঢাকা ও ঢাকার আশপাশের এলাকা থেকে নেতাকর্মরা সেখানে আসতে থাকেন। এ কর্মসূচির কারণে গুলশান ও বনানী এলাকায় যানজটের সৃষ্টি হয়। সেন্ট্রাল পার্কে উপস্থিত হন শাজাহান খান, ১৪ দলের নেত্রী শিরিন আক্তারসহ অন্য নেতারা। একপর্যায়ে সেখানে বক্তব্য দেন নৌমন্ত্রী। গুলশান থেকে খালেদা জিয়ার কার্যালয় সরিয়ে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

এদিকে, হরতাল-অবরোধ প্রত্যাহার ও সহিংসতা বন্ধের দাবিতে সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানে কার্যালয় ঘেরাও করেন আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীরা। আওয়ামী মহিলা লীগের কমপক্ষে ৫০ জন নেতা-কর্মী এ কার্যালয় ঘেরাও করতে যান।

এ সময় গুলশান ২-এর ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে তাদের থামিয়ে দেয় পুলিশ। পুলিশের বাধা পেয়ে আওয়ামী মহিলা লীগের নেতা-কর্মীরা ৮৬ নম্বর সড়কের প্রবেশমুখে অবস্থান নেন। তারা সেখানে মিছিল-স্লোগান দেন।

পুলিশের গুলশান জোনের সহকারি কমিশনার নুরুল আলম বলেন, নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ