বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ ও হরতালে সিলেট ও চট্টগ্রামে অবরোধকারীদের ছোড়া ককটেল বিস্ফোরণে ২ শিশুসহ আহত হয়েছেন ৪ জন। রাজশাহীর ডেবিশিংপাড়া মাদরাসার পাশ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে র্যা ব।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সোমবার দুপুরে সিলেটের মীরের ময়দানে ককটেল বিস্ফোরণে ২ শিশু আহত হয়েছে। এছাড়া নয়াসড়কে আড়ং এর শোরুমের গেটের কাছে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। এসময় একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। ভাঙচুর করে একটি মাইক্রোবাস। এতে একজন আহত হয়।
চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় যাত্রীবাহী বাসে ককটেল বিস্ফোরণে আহত হয়েছে একজন। গাজীপুরের চৌরাস্তা এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।
এছাড়া নাশকতার আশংকায় রাজধানী, চট্টগ্রাম খুলনা, যশোর ও নোয়াখালীতে ১৩৪ জনকে আটক করেছে পুলিশ।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: