সংলাপের মাধ্যমে চলমান সঙ্কটের সমাধান সম্ভব নয়— উল্লেখ করে এজন্য দরকার নির্বাচনী ব্যবস্থার দ্রুত সংস্কার বলে জানালেন বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ'র চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে ২৯টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বিএনএ এর জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তিনি।
নাজমুল হুদা বলেন, দুই নেত্রীর অনড় অবস্থানের কারণে বর্তমান রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে সমাধান সম্ভব নয়, যে কারণে দেশের জনগণ আতঙ্কের মধ্যে রয়েছে।
কনভেনশনে সঙ্কটের আশু সমাধানে ভোটার তালিকা হালনাগাদকরণ, পাসপোর্টকেই ভোটার পরিচয়পত্র করাসহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: