আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মী হত্যা, গুম, অন্যায়ভাবে গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল থেকে বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার সংগঠনের কেন্দ্রীয় সংসদদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পক্ষে এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় সহসভাপতি নাজমুল হাসান।
বিবৃতিতে আরো বলা হয়েছে , শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সহাবস্থান এবং অবিলম্বে অবৈধ সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রদল এ কর্মসূচি ঘোষণা করেছে।
ছাত্রদলের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কর্মসূচি পালনের জন্য ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: