সঙ্কট নিরসনে অবিলম্বে সংলাপের উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
সোমবার বারিধারার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় দ্রুত সময়ের মধ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর মতানৈক্যের ফলে অসাংবিধানিক শক্তির উত্থান হতে পারে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: