একাত্তরের ঘাতকদের রক্ষা করাই এখন বিএনপির মূল এজেন্ডা— যারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশে সভা সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ১৪ দল নেতারা।
বিএনপি-জামাত জোটের সহিংসতার প্রতিবাদে ২০ ফেব্রুয়ারি গণমিছিল কর্মসূচি সফল করতে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে মতবিনিময় সভা করেছে ১৪ দল। এ সময় দলের নেতা এসব কথা বলেন।
সভা শেষে ১৪ দলের মুখপাত্র মো. নাসিম গণমিছিল সফল করতে মুক্তিযুদ্ধের সপক্ষের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপির সহিসংতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ শক্তিই তাদের ভরসা।
চলমান সহিংসতা বন্ধে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কাছে তদবির করতে সুশীল সমাজের প্রতিও তারা আহ্বান জানান জাসদ নেতা হাসানুল হক ইনু।
এদিকে, তেজগাঁওয়ে এক শ্রমিক সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সংলাপ আহ্বানকারীদের বিএনপির দালালের সঙ্গে তুলনা করে বলেন, আগুনে মানুষ পুড়িয়ে মারার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেবে না সরকার।
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে আলোচনা করে দেশে শান্তি প্রতিষ্ঠা করতে না পারলে সুশীল সমাজকে চুপ থাকার পরামর্শ দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
নাশকতাকারীদের দমন না করা পর্যন্ত সংলাপের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে না বলেও জানান তথ্যমন্ত্রী।